বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৩৯
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা: বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের তীব্র নিন্দা

ডেস্ক রিপোর্ট ।। গাজীপুরে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে সংগঠনটির সভাপতি মোহাম্মাদ আবু বকর সিদ্দীক ভূইঁয়া ও আমিনুর ইসলাম এর স্বাক্ষরিত এক বিবৃতি এ প্রতিবাদ জানানো হয়েছে।

জানা গেছে, নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে হত্যাকাণ্ডের শিকার হন। ঘটনার সময় একটি চায়ের দোকানে বসে ছিলেন ওই সাংবাদিক।

এ হত্যার প্রসঙ্গে সভাপতি বলেন, সাংবাদিকের উপরে রাতের আঁধারে সন্ত্রাসী হামলা ও হত্যা করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এমন ঘটনা দেশে নতুন নয়। অভিযুক্তদের যথাযথ বিচার হয় না বলেই, এমন ঘটনার পুনরাবৃত্তি দেখতে হচ্ছে। আমরা এই বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তি চাই। গণমাধ্যম কর্মীদের জীবনের নিরাপত্তা চাই।

সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানান, সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাংবাদিকদের ওপর হামলা এবং হত্যার ঘটনায় আমরা উদ্বিগ্ন। তাই অতিদ্রুত এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

এদিকে সাংগঠনিক সম্পাদক মো:আব্বাস হাওলাদার বলেন গাজীপুরে এক বিএনপি নেতার চাঁদাবাজি নিয়ে নিউজ করায় পুলিশের সামনেই দুপুরে আনোয়ার নামের এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেয় বিএনপির কর্মীরা। দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিনকে গাজীপুরের চৌরাস্তায় চা দোকানে রাতে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আনোয়ার এবং তুহিন বন্ধু ছিলেন। চাঁদা সংক্রান্ত নিউজ নিয়ে কাজ করছিলেন বলে জেনেছি।