বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:১৭
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

রিয়াজের পড়াশোনার দায়িত্ব নিলেন ডিসি আনজুমান আরা

উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি:নড়াইল সদর উপজেলার শেখহাটী গ্রামের দরিদ্র পরিবারের সন্তান রিয়াজের পড়াশোনার দায়িত্ব নিয়ে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ করে দিলেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা।

রিয়াজ হোসের এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ কল্যাণ বিভাগে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।কিন্তু টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

জেলা প্রশাসক আনজুমান আরা ভর্তি খরচ বাবদ ১১ হাজার টাকা তুলে দেন রিয়াজ হোসেনের হাতে। মো. রিয়াজ হোসেন শেখহাটি তপনবাগযুক্ত মাধ্যমিক বিদ্যালয় হতে এসএসসি এবং বসুন্দিয়া আদর্শ ডিগ্রী কলেজ হতে এইচএসসি পাশ করে।

রিয়াজের বাবা ইউনুস আলী মোল­া একজন দিনমজুর। তিন ভাইবোনের মধ্যে বড় রিয়াজ। ছোট দুই বোনের মধ্যে বড়বোনের বিয়ে হয়েছে। ছোট বোন তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করে। তার ভর্তির জন্য প্রথমধাপে ১১হাজার টাকা দেয়া হয়েছে। সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের সহযোগিতা নিয়েই রিয়াজের উচ্চ শিক্ষার স্বপ্ন প‚রণ হবে।