বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৫৫
শিরোনাম :
ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

জবির নতুন ট্রেজারার ড. কামালউদ্দিন আহমেদ

রিপোর্ট  মিজানুর রহমান, জবি প্রতিনিধি:জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ।

বুধবার (২৭ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব সৈয়দ আলী রেজার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রঞ্জাপনে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ এর ধারা ১২ (১) অনুসারে অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের ট্রেজারার নিয়োগ করা হলো, ট্রেজারার পদে তার নিয়োগের মেয়াদ ৪ (চার) বছর হবে এবং তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ এর ধারা ১২ এর উপধারা ৪,৫,৬,৭ ও ৮ অনুযায়ী ট্রেজারারের দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব মডার্ন ল্যাংগুয়েজের অধ্যাপক (চুক্তিবদ্ধ) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন