বুধবার, ৭ই জুলাই, ২০২৬ ইং, রাত ১২:১৩
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

আতিফ মাহমুদের জুটিতে শিরোপা জয় সাংবাদিকতা বিভাগের

মিজানুর রহমান,জবিপ্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৬ষ্ঠ আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে পরিসংখ্যান বিভাগকে ২৪ রানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

বুধবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধুপখোলায় পরিসংখ্যান বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

ফাইনালে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৫ ওভারে ৪ উইকেটে ২০৫ রানের বিশাল স্কোর জড়ো করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। দলের হয়ে মাহমুদুল হাসান ৯৬, আবু সালেহ আতিফ ৬১ ও সাজেদুল ইসলাম সুকর্ণ ১৯ রান করে। পরিসংখ্যান বিভাগের হয়ে রাহাত ও আদনান উভয়ই দুটি করে উইকেট নেন।

পরে পরিসংখ্যান বিভাগ ২০৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে দলটি। দলের হয়ে রান পারভেজ ৪৯, সিয়াম ৩৭ ও রনি ৩৩ রান করে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের হয়ে মাহমুদুল হাসান দুই, সুব্রত, বিপ্লব, সুকর্ণ, নাসিম একটি করে উইকেট নেয়।

মাহমুদুল হাসান ফাইনাল ম্যাচে অলরাউন্ডার নৈপুণ্যে ম্যান অফ দ্য মাচ নির্বাচিত হন।