শামীম আহমেদ বরিশাল দক্ষিণ জেলা বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁন বলেন, এই মুজিবকোর্ট আদালতের মাধ্যমে কোন দিনই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব হবে না।
আজ যারা আদালতে বিচারক হয়ে বসে আসেন তারা এক সময়ে এদেশের ছাত্রলীগ নেতৃবৃন্দ তারা কোন দিনই খালেদা জিয়াকে জামীন দেবে না।
তিনি আরো বলেন বর্তমান সময়ের প্রধানমন্ত্রীর ওয়ান এলেভেনের সমর্থিত সরকারের সময়ে শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মালা দায়ের করা হয়েছিল শেখ হাসিনা তাদের মামলাগুলো আদালতের মাধ্যমে নয় প্রশাসনিকভাবে মামলাগুলো প্রত্যাহার করে নিয়েছে।
অন্যদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবৈধ মিথ্যা মামলা আদালতে ঠেলে দিয়ে মুজিব কোর্টের মাধ্যমে সাজা দিয়ে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে জোড় করে ক্ষমতায় বসে দেশটাকে লুটের রাজ্যে পরিনত করেছে।
তাই এদেশের মাটিতে খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আন্দোলনের কোন বিকল্প নাই সেকারনেই দলীয় জেলা ও উপজেলার নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান।
আজ শনিবার (২৯ই) ফেব্রয়ারী সকাল সাড়ে ১০টায় শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব সম্মুখে এক বিক্ষোভ প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যতে তিনি একথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম বেগম খালেদা জিয়ার জামীন অবেদন সরকারের নগ্ন হস্তক্ষেপের প্রভাবে খারিজ করে দেয়ার প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বরিশাল দক্ষিণ জেলা ও বরিশাল উত্তর জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, জেলা বিএনপি সম্পাদক এ্যাড, আবুল কালাম শাহিন,মহানগর বিএনপি সহ-সভাপতি এ্যাড, আকতার হোসেন মেবুল,এ্যাড, নাজিম উদ্দিন আহমেদ পান্না,জেলা যুবদল সম্পাদক এ্যাড, এইচ এম তছলিম উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল কোতয়ালী বিএনপি সাধারন সম্পাদক আনোআর হেসেন লাবু, দপ্তর সম্পাদক আলহাজ্ব মন্টু খান, উত্তর জেলা মহিলাদল সম্পাদক শায়লা শারমিন মিমু, যুবদল নিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান আউয়াল,জেলা ছাত্রদল সম্পাদক কামরুল ইসলাম,সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সুজন সহ জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।