ডেক্সরিপোর্ট কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি এ্যাড, মজিবর রহমান সরোয়ার বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী,বিএনপি চেয়ারপরর্সন বেগম খালেদা জিয়া একটি স্বাধীন দেশের হয়ে আজ অবৈধ সরকার কর্তৃক আদালতে হস্তক্ষেপের কারনে নাগরীক অধিকার থেকে বঞ্চিত।
বর্তমান ভোটারবিহীন সরকার বিচার বিভাগে নগ্ন হস্তক্ষেপের কারনেই বিচার বিভাগ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জামীন দিতে ভয় পাচ্ছেন।
দেশে আজ আইনের শাষন ও বিচার বিভাগ এই সরকারের কাছে জিম্মী হয়ে পড়েছে তাই বিরোধী দলের নেতা কর্মীরা বিচার বিভাগ থেকে ন্যায় বিচার পাওয়া থেকে সরকারের নগ্ন হস্কক্ষেপে বাধাগ্রস্থ হচ্ছে।
আজ শনিবার (২৯ই) ফেব্রয়ারী সকাল সাড়ে ১১ টায় নগরীর ৪নং ওয়ার্ড হাটখোলা সদরঘাট সড়কের এ করিম আইডিয়াল কলেজ ময়দানে দেশনেত্রী বেগম খালেজা জিয়ার জামিন আবেদন অবৈধভাবে আদালত খারিজ করে দেয়ার প্রতিবাদে ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে দেশব্যাপি কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যতে তিনি একথাগুলো বলেন।
এসময় আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাবেক ওয়ার্ড কাউন্সিলর জিয়া উদ্দিন সিকদার, যুগ্ম সাধারন সম্পাদক আনায়ারুল হক তারিন, মুক্তিযুদ্ধা নুরুল আলম ফরিদ,মহানগর যুবদল সম্পাদক মাসুদ হাসান মামুন,মহানগর ছাত্রদল সম্পাদক হুমাউন কবির প্রমুখ।
যুগ্ম মহাসচিব সরোয়ার আরো বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই সরকারের আদালত থেকে মুক্ত করা সম্ভব নয় তাই খালেদা জিয়াকে আন্দোলন-সংগ্রাম ছাড়া অন্যকোন বিকল্প নাই।
একারনেই সবাইকে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সবাই ঐকক্ষদ্ধভাবে রাজ পথে থাকার আহবান জানান। পরে সমাবেশ শেষে হাটখোলা সড়কে দলীয় নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বেড় করার চেষ্টা করা হলে কোতয়ালী মডেল থানা পুলিশ বাধা প্রদান করে মিছিল করা থেকে বিরত রাখেন।
এ ব্যাপারে কোতয়ালী মডেল থানার (ওসি) তদন্ত আব্দুর রহমান মুকুল বলেন এখানে প্রশাসনিকভাবে সমাবেশ করার অনুমতি রয়েছে তাই মিছিল না করার জন্য অনুরোধ করা হয়েছে।