সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:০৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

করোনায় আক্রান্ত তিনজনের একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

ডেক্সরিপোর্ট  প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে দেশের যে তিনজন শনাক্ত হয়েছিলেন, তাদের মধ্যে একজন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

শুক্রবার করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

সেব্রিনা ফ্লোরা বলেন, করোনায় আক্রান্তের পর যে দুজন সুস্থ হয়েছেন, তাদের মধ্যে একজন বাড়ি ফিরেছেন। সুস্থ আরেকজন বাড়ি যাননি। কারণ তার পরিবারের একজন অসুস্থ এবং বাড়িতে পরিবারের সদস্যরা সবাই কোয়ারেন্টাইনে আছেন। সে জন্য তাকে হাসপাতালেই রাখা হয়েছে। বাকি আরেকজনের রিপোর্ট এখনও পজিটিভ আসেনি।

বিদেশ থেকে দেশে আসা লোকদের ‘হোম কোয়ারেন্টাইনে’ থাকার পরামর্শ দিয়ে ডা. সেব্রিনা ফ্লোরা বলেন, বিদেশফেরতরা ১৪ দিন ঘরে থাকুন। করোনাভাইরাস নিয়ে সরকারি নির্দেশনা না মানলে পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করে দেন তিনি।