ডেক্সরিপোর্ট সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,করোনা ভাইরাস প্রতিরোধে পরিস্থিতি বুঝে কিছু এলাকা শাটডাউন ও প্রয়োজনে আন্তঃজেলা বাস যোগাযোগ বন্ধ করে দেওয়া হতে পারে।
আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এসব আশঙ্কার কথা জানান।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন,পরিস্থিতি বুঝে কিছু কিছু এলাকা শাটডাউন করে দেওয়া হতে পারে। এছাড়াও প্রয়োজনে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ করে দেওয়া হতে পারে।
তিনি বলেন, করোনা আমাদের জাতীয় শত্রু। তাই দলমত নির্বিশেষে সবাইকে মিলে এর মোকাবিলা করতে হবে। এজন্য সবার এগিয়ে আসা প্রয়োজন।