সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:২৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

করোনায় সাহায্য দেওয়ার আগে পুলিশকে জানাতে হবে

ডেক্সরিপোর্ট  চলমান করোনা সংকটের মধ্যে যে কোনো প্রকার ত্রাণ ও সেবা বিতরণমূলক কাজের আগে স্থানীয় প্রশাসন ও পুলিশকে জানানোর অনুরোধ করেছে বাংলাদেশ পুলিশ।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) পুলিশ সদরদপ্তর থেকে ত্রাণ ও সেবা বিতরণমূলক কাজের বিষয়ে আগে জানিয়ে প্রয়োজনীয় সহযোগিতা নেওয়ার এ অনুরোধ জানানো হয়।

সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় সেবা ও সাহায্য নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। এই খাদ্য ও সেবা বিতরণ করতে গিয়ে অনেক ক্ষেত্রেই লোক সমাগমের সুযোগ সৃষ্টি হচ্ছে। যেখানে সামাজিক দূরত্বের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে না, যা বর্তমান পরিপ্রেক্ষিতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এ বিষয়টি বিবেচনায় নিয়ে যে কোনো প্রকার সহায়তার আগে প্রশাসন ও পুলিশকে অবগত করে প্রয়োজনীয় সহযোগিতা নিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে পুলিশ সদরদপ্তর।