সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:২৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ইনডিপেনডেন্ট টিভির সাংবাদিক করোনায় আক্রান্ত, কোয়ারেন্টাইনে ৪৭

ডেক্সরিপোর্ট  প্রানঘাতী মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বেসরকারি সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট টেলিভিশনের এক কর্মী। ঢাকার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে তাকে। এছাড়া ওই কর্মীর সংস্পর্শে আসা আরো ৪৭ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আক্রান্ত ব্যক্তি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে ইনডিপেনডেন্ট টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক এম শামসুর রহমান নিজের ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান।

আক্রান্ত কর্মী দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলেও জানান তিনি।

ভিডিও পোস্টে এম শামসুর রহমান বলেন, ইনডিপেনডেন্ট টিভির যে সহকর্মী আক্রান্ত হয়েছেন তিনি শেষ অফিস করেছেন গত ২৬ মার্চ। ওই রাতে তিনি মুঠোফোনে নিজের উপসর্গের কথা অফিসকে অবহিত করেন। এর পর থেকে তিনি নিজ থেকেই কোয়ারেন্টাইনে ছিলেন। পরীক্ষা করে জানা গেছে উনি ‘কোভিড–১৯’-এ আক্রান্ত।

তিনি বলেন, ওই কর্মীর সংস্পর্শে আসা টেলিভিশনের ৪৭ জন কর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত অন্য কোনো সহকর্মীর আক্রান্ত হওয়ার কোনো উপসর্গ দেখা দেয়নি।