শনিবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং, রাত ১২:০৮
শিরোনাম :
শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন

দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাকিব

অনলাইন ডেস্ক  দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। শুক্রবার সাকিব ও উম্মে শিশির আহমেদের ঘর আলো করে এসেছে দ্বিতীয় কন্যা সন্তান।

সাকিব আল হাসান নিজের ফেসবুকে আগেই ঘোষণা দিয়েছিলেন দ্বিতীয় সন্তানের বাবা তিনি হতে যাচ্ছেন। আজ বিকেল সাড়ে চারটায় মিলল সুখবর।

সাকিবের মা শিরীন রেজা শুক্রবার সন্ধ্যায় নতুন নাতনি আগমণের সুখবর নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ কন্যা সন্তান হয়েছে। মা এবং নবজাতক সুস্থ আছে।

২০১২ সালের ১২ ডিসেম্বর উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব। তারকা দম্পতির কোলজুড়ে ২০১৫ সালের ৯ নভেম্বর আসে অব্রি।