শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:০৫
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

১২ জুন ফিরছে লা লিগা

স্পোর্টস ডেস্ক  করোনা ভাইরাসের কারণে স্থগিত থাকার দুই মাসেরও বেশি সময় পর ধীরে ধীরে ইউরোপে ফিরতে শুরু করেছে ফুটবল আসর। ইতোমধ্যে ফের শুরু হয়েছে জার্মান বুন্দেসলিগা। ইতালিয়ান সিরি’আ শুরু নিয়েও জল্পনা-কল্পনা চলছে। আর ১২ জুন সেভিয়া ডার্বি দিয়ে শুরু হচ্ছে লা লিগা।

নতুন সূচিতে শুক্রবার (১২ জুন) প্রথম ম্যাচে এস্তাদিও র‌্যামন সানচেজ স্টেডিয়ামে মুখোমুখি হবে সেভিয়া বনাম রিয়াল বেতিস। কপ নামের এক গণমাধ্যমের বরাতে এমনটাই জানিয়েছে স্প্যানিশ ক্রীড়ামাধ্যম মার্কা।

জানা গেছে, বাকি ১১ ম্যাচের দিনগুলির সম্পূর্ণ সময়সূচি ২৮ মে শীর্ষ বিভাগের ২০টি ক্লাবকে জানানো হবে। মার্কা আরো জানিয়েছে, লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেভাসের কাছে শীর্ষ লিগ ফেরানোর এটি আদর্শ সময়সূচি হলেও এই সূচিকে বাস্তবায়নের জন্য অবশ্যই স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) এবং স্পেন সরকারের কাছে এটি গৃহীত হতে হবে।