মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৭:২৫
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

অভিনেতা সুশান্তের শোকে স্কুলছাত্রের আত্মহত্যা

বিনোদন ডেস্ক  বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মেনে নিতে পারছেন না তার ভক্ত অনুরাগীরা। এমন মৃত্যুতে ভেঙে পড়েছেন ভক্তরাও। তার অন্যতম উদাহরণ বিহারে স্কুলছাত্রের আত্মহত্যার ঘটনা!

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সুশান্তের মৃত্যু শোক সইতে না পেরে আত্মহত্যা করেছে বিহারের দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্র।

মৃত্যুর আগে একটি চিরকুট রেখে যান তিনি। যেখানে লেখা, ‘সুশান্ত চলে যেতে পারলে, আমি কেন পারব না!’

এর আগে সোমবার (১৫ জুন) বিকেলে মুম্বাইয়ে যখন সুশান্তের শেষকৃত্যানুষ্ঠান হচ্ছিলো, ঠিক তখনই খবর আসে, সুশান্তের মৃত্যু শোক সইতে না পেরে মারা গেছেন তার চাচাতো ভাইয়ের স্ত্রী! সুশান্তের ওই আত্মীয় ও বিহারে থাকতেন।

রোববার রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে বলিউডের তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। এদিন দুপুরে মুম্বাইয়ের নিজ বাসা থেকে এ অভিনেতার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

সোমবার পুলিশের দেয়া রিপোর্টে বলা হয়েছে, আত্মহত্যা করেছেন এ অভিনেতা। বিগত ছয় মাস ধরে হতাশায় ভুগছিলেন তিনি।