বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১৩
শিরোনাম :
ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

পাকিস্তানে গ্রেনেড হামলায় আহত ৩০

অনলাইন ডেস্ক  পাকিস্তানের করাচিতে বুধবার একটি র‌্যালিতে গ্রেনেড হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

এমন এক সময় এই হামলার ঘটনা ঘটেছে, যখন কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের প্রথম বর্ষপূর্তি হয়েছে।

আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের কারো অবস্থায়ই আশঙ্কাজনক নেই।

প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য পাওয়া গেছে।

করাচি পুলিশ প্রধান গোলাম নবি মেমোন বলেন, র‌্যালিতে একটি গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

সিন্ধুদেশ বিপ্লবী আর্মি(এসআরএ) নামের একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। গত কয়েক মাস ধরেই তারা সক্রিয় রয়েছে।

এর আগে জুনে তাদের তিনটি হামলায় দুই সেনাসহ চার ব্যক্তি নিহত হন। তারা পাকিস্তানের সিন্ধু প্রদেশকে আলাদা করে একটি রাষ্ট্র গঠনের দাবি তুলছে।

বেলুচিস্তান লিবারেশন আর্মির সঙ্গেও তারা সংহতি প্রকাশের কথা জানিয়েছে।

এদিন পাকিস্তানজুড়ে বেশ কয়েকটি বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। হামলার পর করাচিতে জামায়াতে ইসলামির একটি বিক্ষোভ স্থগিত রাখা হয়েছে।