সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৩৪
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

যুদ্ধ বিরতিতে রাজি আর্মেনিয়া-আজারবাইজান

অনলাইন ডেস্ক  বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলে সাময়িক যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান। মস্কোতে এই দুই দেশের ১০ ঘণ্টা ব্যাপী বৈঠকের পর শনিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এমনটি জানান।

জানা গেছে, ১০ অক্টোবর মধ্যরাত থেকে এই সাময়িক যুদ্ধ বিরতি কার্যকর হবে।

আর্মেনীয় অধ্যুষিত নাগোরনো-কারাবাখ নিয়ে আজ়ারবাইজান ও আর্মেনিয়ার বিবাদ দীর্ঘদিনের। গত ২৭ সেপ্টেম্বর এই অঞ্চলে নতুন আবারো যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে ইতোধ্যে তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার মানুষ। এর আগে ১৯৯৪ সালে অস্ত্রবিরতির আগে আজ়ারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার যুদ্ধে প্রায় ৩০ হাজার মানুষের প্রাণহানি ঘটে। ওই লড়াইয়ের পর থেকে নাগোরনো-কারাবাখ অঞ্চল আর্মেনিয়ার মদতে দখল করে নেয় আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। ২০১৬ সালেও ওই এলাকায় সংঘর্ষে ১১০ জন নিহত হয়েছিলেন।