বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৩৭
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

হোটেলের দরজা ভেঙে মরিয়ম নওয়াজের স্বামীকে গ্রেফতার

অনলাইন ডেস্ক  পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জামাতা মরিয়ম নওয়াজের স্বামী ক্যাপ্টেন সফদারকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। সোমবার করাচির হোটেল কক্ষের দরজা ভেঙে তাকে গ্রেফতার করা হয়।

পাকিস্তান মুসলিম লীগের সহসভাপতি মরিয়ম নওয়াজ ইমরান খানবিরোধী জ্বালাময়ী বক্তব্য দেয়ার একদিন পরই তার স্বামীকে গ্রেফতার করল দেশটির পুলিশ। খবর ডন, জিনিউজ ও জিওনিউজের।

সোমবার সকালে মরিয়ম নওয়াজ টুইট করে তার স্বামীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। টুইটে মরিয়ম লেখেন– করাচির একটি হোটেলে তারা অবস্থান করছিলেন। সোমবার ভোরে হোটেল কক্ষের দরজা ভেঙে পুলিশ জোর করে তাদের কক্ষে প্রবেশ করে। এ সময় মরিয়ম ঘুমন্ত অবস্থায় ছিলেন। এর পর পুলিশ তার স্বামীকে গ্রেফতার করে নিয়ে যায়।

ক্যাপ্টেন সফদারকে আজিজ ভাটি থানায় নেয়া হয়েছে বলে জানা গেছে। যদিও পুলিশ এখনও তাকে গ্রেফতারের বিষয়ে কোনো বক্তব্য দেয়নি।

এদিকে ক্ষমতাসীন দল পিটিআই নেতা ও ইমরান সরকারের মন্ত্রী আল জাইদি মরিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ কারও কক্ষের দরজা ভাঙেনি। মরিয়ম মিথ্যাচার করছেন।

রোববার পাকিস্তানের বিরোধী দলগুলোর ইমরানবিরোধী এক বিক্ষোভে যোগ দেন মরিয়ম নওয়াজ। ওই বিক্ষোভে স্লোগান দেন ক্যাপ্টেন সফদার। বিক্ষোভটি হয় একটি সমাধিতে। পুলিশের অভিযোগ, ওই স্থানে বিক্ষোভ করে সমাধির পবিত্রতা নষ্ট করা হয়েছে। এ কারণে মরিয়ম, সফদারসহ ২০০ জনের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দেয় পুলিশ। এ ঘটনায় পুলিশ সফদারকে গ্রেফতার করেছে।