মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৪৪
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

নিউইয়র্কের কৌঁসুলির কাছে কর বিবরণী জমা দিতে হবে ট্রাম্পকে

অনলাইন ডেস্ক  সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর বিবরণী নিউইয়র্কের কৌঁসুলির কাছে জমা দিতে নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিমকোর্ট।

কৌঁসুলিদের কাছ থেকে নিজের অর্থনৈতিক নথি আগলে রাখতে ব্যাপক চেষ্টা করেও হেরে গেলেন তিনি। সোমবার কোনো মন্তব্য না করেই ট্রাম্পের আইনজীবীদের আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিমকোর্ট।

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বারবার বলে আসছিলেন– কর বিবরণী চেয়ে ম্যানহাটনের জেলা অ্যাটর্নি সিরাস ভ্যান্স যে তলবনামা জারি করেছেন, তা বাড়াবাড়ি ও অগ্রহণযোগ্য।

কিন্তু তার এ বক্তব্য অগ্রাহ্য করে মার্কিন সুপ্রিমকোর্ট নিউইয়র্কের তদন্ত কর্তৃপক্ষের কাছে ট্রাম্পের কর বিবরণী হস্তান্তরের নির্দেশ দেন।

প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকার সময় নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে এই বিবরণী হস্তান্তরের নির্দেশ চেয়ে আবেদন করা হয়েছিল। তখন ট্রাম্প তার কর বিবরণী প্রকাশ করতে বাধ্য নন বলে দাবি করছিলেন।

প্রেসিডেন্ট হিসেবে পাওয়া কিছু আইনি সুবিধা এখন ট্রাম্পের নেই। যদিও সোমবারের দেওয়া সুপ্রিমকোর্টের নির্দেশনার সঙ্গে ট্রাম্পের প্রেসিডেন্ট থাকা বা না থাকার কোনো আইনি বিষয় বিবেচ্য ছিল না।

সাইরাস ভ্যান্স বলেছেন, কাজ চলমান থাকবে। তিনি এ নিয়ে আর কোনো মন্তব্য করেননি।