বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৪২
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

গোয়েন্দাদের ব্যর্থতায় হামলা হয়েছিলো যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে

অনলাইন ডেস্ক  গোয়েন্দাদের ব্যর্থতাতেই গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলা চালিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকরা। মার্কিন সিনেট কমিটির কাছে সাক্ষ্য প্রদানের সময় স্থানীয় সময় মঙ্গলবার এমনটি দাবি করেন ক্যাপিটল পুলিশের সাবেক প্রধান স্টেভেন সান্ড।

ক্যাপিটলে সহিংসতা প্রতিরোধ করতে না পারায় দায়ভার নিয়ে তখন পদত্যাগ করেন ইউএস ক্যাপিটল পুলিশের প্রধান স্টেভেন সান্ডসহ আরো চার কর্মকর্তা। এদের মধ্যেই তিনজন মঙ্গলবার সিনেট কমিটির কাছে সাক্ষ্য দেন।

সিনেট কমিটির কাছে সান্ড বলেন, দাঙ্গাবাজরা সেদিন যুদ্ধের প্রস্তুতি নিয়ে এসেছিলেন। আমরা বিক্ষোভের প্রস্তুতি নিয়েছিলাম। সামরিক ধাঁচের সমন্বিত কোনো হামলার জন্য নয়।

গত ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশন শুরুর এক ঘণ্টার মধ্যে কংগ্রেস ভবনে হামলা করেন ট্রাম্প-সমর্থকেরা। এ ঘটনায় চারজন নিহত হন। আহত হন অর্ধশত মানুষ।

ডেমোক্র্যাটরা এই হামলার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানিকে দায়ি করেন। পরে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে দ্বিতীয়বারের মতো অভিশংসিত হয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তবে মার্কিন সিনেটে রিপাবলিকান দলীয় সিনেটরদের ভোটে দ্বিতীয়বারের মতো খালাস পান সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।