বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৯:১৭
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

জাতিসংঘকে পরমাণু কেন্দ্রের ছবি দেবে না ইরান

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার না করায় জাতিসংঘকে পরমাণু কেন্দ্রের ছবি দেওয়া বন্ধ করল ইরান।

এ ব্যাপারে আগেই হুমকি দিয়েছিল ইরান। এবার বাস্তবে সে পথেই হাঁটতে শুরু করল। দেশের পরমাণু কেন্দ্রগুলোর ফুটেজ জাতিসংঘের পরমাণু ওয়াচডগের হাতে দেওয়া বন্ধ করা হলো।খবর ডয়েচে ভেলের।

ইরান জানিয়েছে, আমেরিকা তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা না তুললে ফুটেজ আর দেওয়া হবে না। ইরানের এই পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছে পশ্চিমা দেশগুলো।

গত কয়েক দিন ধরেই খবরের শিরোনামে ইরান। গত ২২ ফেব্রুয়ারি তারা জানায়, আমেরিকাকে যে তিন মাসের সময়সীমা দেওয়া হয়েছিল, তা শেষ হয়েছে।

ফলে পরমাণুর বিষয়ে বেশ কিছু পদক্ষেপ তারা নিতে চলেছে। বস্তুত তিন মাস আগে ইরানের পার্লামেন্টে একটি আইন প্রণয়ন হয়। তাতে দুটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছিল।

৪ শতাংশ ইউরেনিয়ামের জায়গায় ২০ শতাংশ ইউরেনিয়াম মজুদ করবে ইরান। পরমাণু অস্ত্র তৈরির জন্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এবং দেশের পরমাণু কেন্দ্রগুলোতে জাতিসংঘের কোনো প্রতিনিধিকে ঢুকতে দেবে না। তাদের পরমাণু কেন্দ্রের ছবিও দেওয়া হবে না।

শর্ত ছিল– তিন মাসের মধ্যে আমেরিকাকে পরমাণু চুক্তি নিয়ে পদক্ষেপ নিতে হবে এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলতে হবে।