বৃহস্পতিবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৩৫
শিরোনাম :
বরিশাল বিআরটিসি ম্যানেজার জুলফিকারকে বিতর্কিত করার অপচেষ্টার অভিযোগ উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত বি আর টি সির বরিশাল বাস ডিপোতে নাশকতার অভিযোগ ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার : তথ্যপ্রযুক্তিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিম নথুল্লাবাদে ভোজনপ্রেমীদের জন্য চালু হলো অভিজাত ‘শাহী ভোজন’ রেস্তোরাঁ ৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে বরিশালে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি

খালেদা জিয়াকে দেখে মনে হয় না অসুস্থ

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে বলছি, আদালত প্রাঙ্গণে তাঁকে আনার পর সানগ্লাস পরা অবস্থায় দেখলে কারোরই মনে হয় না তিনি অসুস্থ। যদিও রিজভী সাহেবরা তাঁকে প্রতিদিনই অসুস্থ বলে দাবি করেন।’

আজ শনিবার ঢাকার জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের অভিষেক অনুষ্ঠানে সমসাময়িক রাজনীতির প্রসঙ্গে হাছান মাহমুদ এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার আর্থ্রাইটিস নতুন রোগ না, এ রোগ নিয়ে তিনি রাজনীতি করেছেন। দুইবার প্রধানমন্ত্রিত্ব করেছেন। তিনি কারাগারে যে সুযোগ-সুবিধা পাচ্ছেন, তা উপমহাদেশে নজিরবিহীন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচন থেকে পালানোর পথ খুঁজছে। তাদের সব সময় উদ্দেশ্য থাকে কীভাবে নির্বাচন কমিশনকে বিতর্কিত করা যায়। এই কথা বলে তারা নির্বাচন থেকে পালানোর পথ খোঁজে। যেভাবে তারা নির্বাচন থেকে পালাচ্ছে, তাতে তারা জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। নির্বাচন ভীতি দূর করে নির্বাচন থেকে পালানোর যে নীতি অনুসরণ করছে বিএনপি, সেই নীতি থেকে সরে এসে নির্বাচনে আসার আহ্বান জানান তিনি।

ভোটে ইভিএম ব্যবহারের বিষয়ে মন্ত্রী হাছান মাহমুদ বলেন, এর আগেও বিভিন্ন নির্বাচনে ইভিএম ব্যবহার হয়েছে। সেখানের আমরা ফলাফল পেয়েছি এবং সেই কেন্দ্রের ভোটের ফলাফল নিয়ে কারও কোনো আপত্তি ছিল না।

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে কাউন্সিলের বিভিন্ন পর্যায়ের সদস্য ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।