বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:৫৪
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

করোনায় আক্রান্ত আকরাম খান

অনলাইন ডেস্ক  করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান। শুক্রবার (৯ এপ্রিল) কোভিড পরীক্ষা করালে সন্ধ্যা রিপোর্ট পজেটিভ আসে।

জানা যায়, গত কয়েকদিন ধরে গলাব্যথা ও ঠাণ্ডায় ভুগছিলেন আকরাম খান। করোনার লক্ষণ বলে সন্দেহ হলে তিনি পরীক্ষা করান এবং রিপোর্ট পজেটিভ আসে। এরপর থেকে তিনি বাসাই আইসোলেশনে আছেন।

আজ শনিবার (১০ এপ্রিল) তার স্ত্রী সাবিনা আকরামের করোনা টেস্ট করা হবে আজ। তাদের দুই সন্তানকে সুরক্ষিত জায়গায় রাখা হয়েছে বলেও জানা গেছে।

১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত ৮টি টেস্ট ও ৪৪টি একদিনের আন্তর্জাতিক খেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন আকরাম খান। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের দায়িত্বে রয়েছেন।