শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:৩৪
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৫ আগস্ট) বেলা ১২ টায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ নুর উদ্দিন আহমদ এর সভাপতিত্বে শিক্ষক প্রাঞ্জল কুমার দাসের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, প্রকৌশলী মো: মোস্তাফিজুর রহমান খান,মো: মোয়াজ্জেম হোসেন, সত্যরন্জন সাহা প্রমুখ।
সভায় বক্তারা বলেন,আজ ইতিহাসের সবচেয়ে বেদনা বিধুর ও বিভীষিকাময় দিন।১৯৭৫ সালের এ দিনে সংঘঠিত হয়েছিল ইতিহাসের কলঙ্কিত একটি অধ্যায়।এদিনে এক নারকীয় পৈশাচিক হত্যাযজ্ঞের মাধ্যমে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছে।জাতির পিতা আজ আমাদের মাঝে বেচে নেই,কিন্তু তার আদর্শ আজো আমাদের মাঝে আছে ভবিষ্যতেও থাকবে।বাঙ্গালী জাতির কাছে তিনি চির স্মরনীয় হয়ে থাকবেন।
এর আগে শোক দিবস উপলক্ষে কবিতা আবৃত্তি,হামদ-নাত প্রতিযোগীতা ও প্রামান্যচিত্র প্রদর্শনী হয়েছে।
পরে প্রতিযোগীদের মাঝে পুরুস্কার বিতরণ করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের সমাপ্তি হয়।