মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৫৮
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

সেই রুশ বিমানের খোঁজ মিলল

অনলাইন ডেস্ক  সাইবেরিয়ার আকাশ থেকে ১৭ জন যাত্রী নিয়ে নিখোঁজ হওয়া রুশ বিমানের খোঁজ পাওয়া গেছে। যান্ত্রিক ক্রটির কারণে একটি মাঠে জরুরি অবতরণ করছিল বিমানটি। বিমানের সব আরোহীই অক্ষত আছেন বলে প্রতিবেদনে জানা গেছে।

শুক্রবার সাইবেরিয়ার টমস্ক শহরের ওপর দিয়ে উড্ডয়নের সময় বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি কেড্রোভি শহর থেকে টমস্ক যাচ্ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছিল।

কয়েকদিন আগেই সমুদ্রে বিধ্বস্ত হয়েছিল রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান। দুর্ঘটনায় বিমানের ২৮ যাত্রী নিহত হয়েছিলেন।

এর আগে ২০১২ সালে বিমানের দুই চালকই মাতাল থাকার কারণে রাশিয়ার আরেকটি বিমান বিধ্বস্ত হয়ে ১০ যাত্রী নিহত হন।

সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ায় বিমান সুরক্ষার মান উন্নত করা হয়েছে। তারপরও প্রত্যন্ত অঞ্চলে পুরোনো বিমানগুলোর দুর্ঘটনায় কবলে পড়ার ঘটনা ঘটে।