মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৪৪
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

স্বামীর মেসেজ লুকিয়ে পড়ায় স্ত্রীর জেল-জরিমানা

অনলাইন ডেস্ক  লুকিয়ে লুকিয়ে স্বামীর মোবাইলের মেসেজ পড়তেন স্ত্রী। এই নিয়ে স্বামীর সাথে বিরোধ চলছিল। বেচারা স্বামী নিত্য অশান্তি না নিতে পেরে দিলেন মামলা ঠুকে। সেই মামলায় স্বামীর ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের দায়ে স্ত্রীকে জেল-জরিমানা করেছে আদালত!

সংযুক্ত আবর আমিরাতে এই ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম স্ত্রীকে জানিয়েই দ্বিতীয় বিয়ে করেছিলেন ওই ব্যক্তি। দ্বিতীয় স্ত্রীও তার স্বামীর আগের বিয়ের ব্যাপারে জানতেন। কিন্তু তারপরও স্বামীর মোবাইল থেকে প্রথম স্ত্রী আর প্রথমপক্ষের মেয়ের পাঠানো মেসেজগুলো লুকিয়ে পড়তেন তিনি। আর এই নিয়ে স্বামীর প্রথম স্ত্রী আর স্বামীর সাথে দ্বন্দ্ব লেগেই থাকতো দ্বিতীয় স্ত্রীর।

এই বিরোধে জেরে প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়ে যায় ওই ব্যক্তির। ব্যস, বিয়ে ভাঙার জন্য দ্বিতীয় স্ত্রীকে দায়ি করে আদালয়ের শরণাপন্ন হন তিনি। প্রথম বিয়ে ভাঙার ক্ষতিপূরণ হিসেবে মোটা অংকের জরিমানাও দাবি করেন ওই ব্যক্তি।

আদালত এই ঘটনায় দ্বিতীয় স্ত্রীকে দোষি সাব্যস্ত করে এক মাসের কারাদণ্ড আর বাংলাদেশি মুদ্রায় দুই লাখ টাকার মতো জরিমানা করেন।