মিজানুর রহমান, জবি প্রতিনিধি:পুরান ঢাকার দয়াগঞ্জ মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এক শিক্ষার্থীকে মারধর ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে দয়া গঞ্জের চৌরাস্তায় সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাই ও মারধরের শিকার মোঃ আফজাল শরীফ জবি ভূগোল ও পরিবেশ বিভাগ ১৪ ব্যাচের শিক্ষার্থী। ভুক্তভোগী জানান, মঙ্গলবার(২৭ অগাস্ট) সন্ধ্যা ৭ টার দিকে দয়া গঞ্জের চৌরাস্তায় স্থানীয় ৫-৬ জন টোকাই এসে তাকে ঘিরে ফেলে বার্মিজ দিয়ে ভয় দেখিয়ে প্রথমে মানি ব্যাগ ও পরে VIVO-Y913 মডেলের ফোনটি ছিনতাই করে। তার মানিব্যাগে প্রায় ২০০০ টাকা ছিল।’
এ বিষয়ে ভূগোল ও পরিবেশ বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী মোঃ জাহিদ আহমেদ বলেন, ‘ যেহেতু আমাদের আবাসিক হল নাই তাই আমাদের আরও সর্তকতার সহিত রাস্তায় চলাচল করতে হবে এবং দেশের সরকারকে এ বিষয়ে আরও কঠোর আইনী ব্যবস্থা নিতে হবে যাতে জনগণ নির্বিঘ্নে রাস্তায় চলাচল করতে পারে ‘।