জবি উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্টার প্রৌকশলী মোঃ ওহিদুজ্জামান সাক্ষরিত অফিস আদেশগুলোতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) -এর প্রথম সংবিধির ১৫ (১) বিধি মোতাবেক সিন্ডিকেট অনুমোদন সাপেক্ষে আগামী ২ বছরের জন্য নতুন সহকারী প্রক্টরদের নিযুক্ত করা হয়েছে। অফিস আদেশ অনুযায়ী আজ বুধবার (২৮ আগস্ট) থেকে এ আদেশ কার্যকর হয়েছে।
নতুন নিয়োগ প্রাপ্ত সহকারী প্রক্টর নিওটন হাওলাদার বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা রক্ষায় আমি সকলের সহযোগিতা নিয়ে কাজ করে যাবো।
নতুন সহকারী প্রক্টর নিয়োগের বিষয়ে প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, নতুন চারজন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। মূলত পূর্ববর্তী সহকারী প্রক্টরদের মধ্যে তিনজনের অন্য দায়িত্ব ও শিক্ষাছুটিতে যাওয়ায় এ চারজনকে নিয়োগ দেওয়া হয়েছে।