বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ ইং, দুপুর ২:৩৪
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

কাবুল বিমানবন্দরের বাইরে হুড়োহুড়িতে আরো ৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক  আফগানিস্তানের রাজধানী কাবুলের প্রধান বিমানবন্দরের কাছে হুড়োহুড়িতে সাতজন নিহত হয়েছেন।

ব্রিটিশ সেনাবাহিনী বলছে, বিমানবন্দরের কাছে হুড়োহুড়িতে সাতজন নিহত হয়েছেন, যেখানে হাজার হাজার আফগান পালানোর চেষ্টা করছে। খবর আলজাজিরা।

তবে তারা কখন মারা গেছে সে বিষয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিস্তারিত জানায়নি।

বার্তাসংস্থা এপি জানিয়েছে, দেশ ছাড়তে আফগানরা বিমানবন্দরে জড়ো হওয়ার পর সৃষ্ট বিশৃঙ্খলার কারণে সাতজন নিহত হয়েছেন বলে স্বীকার করেছে ব্রিটিশ সামরিক বাহিনী।

আফগান নাগরিকরা জড়ো হওয়ার পর তাদেরকে সরাতে ফাঁকা গুলিবর্ষণ করে তালেবান যোদ্ধারা। এতে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং পদদলিত হয়ে সাতজন নিহত হয়।

এর আগে গত সোমবার দেশ থেকে পালানোর সময় মার্কিন বিমানে উঠার সময় হুড়োহুড়িতে ছয় আফগান নিহত হন। এছাড়া ওই বিমানের চাকা থেকে পড়ে ‍দুজন নিহত এবং চাকা থেকে একজনের দেহাবশেষ উদ্ধার করা হয়।