বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৫৯
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

তালেবানকে সমর্থন জানালেন হেকমতিয়ার

অনলাইন ডেস্ক  নতুন সরকারে অংশ না নিলেও তালেবান সরকারকে সমর্থনের ঘোষণা দিয়েছেন আফগানিস্তানের আলোচিত যুদ্ধবাজ নেতা হিজব-ই-ইসলামি দলের প্রধান গুলবুদ্দিন হেকমতিয়ার।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির সঙ্গে আলাপকালে মঙ্গলবার এ কথা জানান তিনি।

হেকমতিয়ার বলেন, তালেবান আমাদের ভাই এবং আমাদের মধ্য মিল রয়েছে। হিজব-ই-ইসলামি নতুন সরকারের অংশীদার হতে না চাইলেও তালেবান প্রশাসনকে নিঃশর্ত সমর্থন দেবে। তবে যোগ্য ব্যক্তিদের নিয়েই য্নে নতুন প্রশাসন গঠিত হয়।

তার দল কোয়ালিশন সরকারে বিশ্বাস করে না মন্তব্য করে সাবেক এই আফগান প্রধানমন্ত্রী বলেন, এটি সব সময়ই ব্যর্থ হয়েছে।

তুরস্ককে আফগানিস্তানের সবচেয়ে ভালো বন্ধুদের একটি বলে উল্লেখ করেন হেকমতিয়ার। তিনি বলেন, আঙ্কারা সব সময় আফগান জনগণের পাশে দাঁড়িয়েছে এবং প্রতিটি ক্ষেত্রে তাদের সমর্থন দিয়েছে।

৭২ বছর বয়সি গুলবুদ্দিন হেকমতিয়ার আফগানিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। তিনি রাজনৈতিক দল হিজাব-ই-ইসলামির অন্যতম নেতা। গত ২৫ বছরে হেকমতিয়ার তালেবানের বন্ধুও ছিলেন, ছিলেন শত্রুও। তাকে ‘সন্ত্রাসী’ ঘোষণা করে যুক্তরাষ্ট্র তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

আফগানিস্তানের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের সময় তার দলের বিরুদ্ধে নৃশংস অপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে। এতে ১৯৯৬ সালে দেশটিতে তালেবানের আবির্ভাবকে স্বাগত জানিয়েছিল আফগান জনগণ। গুলবুদ্দিন হেকমতিয়ারকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল তালেবান।

২০০৩ সালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সন্ত্রাসীদের তালিকায় তার নাম ওঠে। যুক্তরাষ্ট্র আল কায়েদা ও তালেবানের হামলায় সহায়তার অভিযোগ আনে তার বিরুদ্ধে। পরবর্তী সময় হেকমতিয়ারের সঙ্গে আশরাফ ঘানির শান্তিচুক্তিকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র।

২০১৬ সালে হেকমতিয়ারের জন্য দায়মুক্তি ঘোষণা করে আফগান সরকার। কিন্তু আফগানিস্তানে তার বিরুদ্ধে ব্যাপক সমালোচনা রয়েছে।