বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৫১
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

পানশিরে ব্যাপক লড়াই, ফল নিয়ে পাল্টাপাল্টি দাবি

অনলাইন ডেস্ক  আফগানিস্তানের পানশিরে তালেবান বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে ব্যাপক লড়াইয়ের খবর পাওয়া গেছে। দুইপক্ষই বলছে, তারা যুদ্ধে প্রতিপক্ষের বড় ক্ষতি করেছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) এসব জানিয়েছে বিবিসি ও রয়টার্স। আফগানিস্তানের পানশির বাদে সব এলাকাই নিরঙ্কুশভাবে তালেবানের দখলে আছে।

তালেবান জানিয়েছে, তারা পানশিরের কিছু এলাকা দখল করেছে। তবে বিদ্রোহীদের দাবি, এমন কিছুই ঘটেনি। উপত্যকায় প্রবেশের সবগুলো পথই সুরক্ষিত আছে। এমনকি যুদ্ধে শতাধিক তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলেও মন্তব্য করেছে তারা।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, স্থানীয় সশস্ত্র গোষ্ঠীটির সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর আমরা অভিযান শুরু করি। তালেবান যোদ্ধারা পানশিরের কিছু অংশের নিয়ন্ত্রণ নিয়েছে।

বিদ্রোহী ন্যাশনাল রেজিসট্যান্স ফ্রন্ট অফ আফগানিস্তানের মুখপাত্র বলেছেন, শত্রুরা জাবুল-সরাজ থেকে শটুলে প্রবেশের একাধিক চেষ্টা করে এবং প্রতিবারই ব্যর্থ হয়। পানশিরের সব প্রবেশপথে আমাদের নিয়ন্ত্রণ রয়েছে।