মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৪৯
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

বারাদারের নেতৃত্বে সরকার গঠন করছে তালেবান

অনলাইন ডেস্ক  তালেবানের সহপ্রতিষ্ঠাতা মোল্লা বারাদার আফগানিস্তানের নতুন সরকারের নেতৃত্ব দেবেন বলে জানা গেছে।

আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ তালেবানের একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায়।

গোষ্ঠীটি পাঞ্জশির ছাড়া আফগানিস্তানের প্রায় সবকটি প্রদেশের নিয়ন্ত্রণ নিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে তিনটি সূত্র জানায়, বারাদারের সঙ্গে তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ইয়াকুব এবং শের মোহাম্মদ আব্বাস স্ট্যানিকজাইও থাকবেন কেবিনেটে।

তালেবানের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, সব শীর্ষ নেতা কাবুলে এসেছেন। যেখানে নতুন সরকার কেমন হতে যাচ্ছে তা ঘোষণার প্রস্তুতি চলছে।

দীর্ঘ ২০ বছর পর যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করলে ১৫ আগস্ট দেশটির রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান।