বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৫১
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

ইরানি তেল নামবে সিরিয়ায়, ট্রাকে লেবাননে নেবে হিজবুল্লাহ

অনলাইন ডেস্ক  লেবাননের জ্বালানি সংকট সামাল দিতে ইরান থেকে কয়েক চালানে তেল আনছে শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে সরাসরি কোনো লেবানিজ বন্দরে ভিড়বে না তেলবাহী জাহাজ। চালান প্রথমে আসবে সিরিয়ায়, সেখান থেকে ট্রাকের মাধ্যমে যাবে লেবাননে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এই বিষয় সংশ্লিষ্ট দুইটি সূত্রের বরাতে এখবর প্রকাশ করা হয়েছে। তারা জানায়, চালানটি সিরিয়ার একটি বন্দরে পৌঁছাবে এবং তারপর ট্রাকে করে লেবাননে পাঠানো হবে। এ চালানের প্রথম অগ্রাধিকার হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের জন্য হাসপাতালে জ্বালানি তেল সরবরাহ করা।

একটি সূত্র বলেছে, সিরিয়ায় জাহাজ গ্রহণ করার সঙ্গে ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তু হওয়ার কোনো ভয়ের ব্যাপার নেই। এই ঘটনার সঙ্গে হিজবুল্লাহর মিত্রকে যুক্ত করা হচ্ছে না। অভ্যন্তরীণ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে লেবাননের তত্ত্বাবধায়ক জ্বালানিমন্ত্রী রেমন্ড গজার জানিয়েছেন, ইরানি তেল আমদানির অনুমতির জন্য হিজবুল্লাহর কোনো অনুরোধ সরকার পায়নি। বুধবার (১ সেপ্টেম্বর) এখবর দিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, মনে হচ্ছে লেবানন সরকারের অনুমতি ছাড়াই তেল আমদানি করছে এই শিয়া গোষ্ঠী।