বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:৫৪
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

বরিশাল সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে সেইভ কোর্সের উদ্ধোধনী ক্লাস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বরিশাল সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে কর্মসংস্থান মুখী ৩৬০ ঘন্টা মেয়াদী ৪ টি কোর্সের উদ্ধোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টায় স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম(সেইভ) এর আওতায় একযোগে ৪ টি কোর্সের উদ্ধোধনী অনুষ্ঠানে সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী নুর উদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,বিভাগীয় প্রধান ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন, মো: রওশন আলী বিশ্বাস, এ সময় বক্তব্য রাখেন,জব প্লেসমেন্ট অফিসার মো: জালাল উদ্দিন আহম্মেদ,বিভাগীয় প্রধান ইলেকট্রিকাল মো: মোয়াজ্জেম হোসেন সিকদার।

অনুষ্ঠানে বক্তারা বলেন,ওয়েল্ডিং,ইলেক্ট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেন্যান্স,আইটি সাপোর্ট সার্ভিসেস,ও গ্রাফিক্স ডিজাইন মোট ৪ টি কর্মসংস্থানমুখী ৩৬০ ঘন্টা মেয়াদী কোর্সের ১২০ জন প্রশিক্ষনার্থীকে দিনপ্রতি উপস্থিতির ভিত্তিতে ১০০টাকা হারে যাতায়াত ভাতা প্রদান করা হবে।এবং কোর্স শেষে প্রত্যেক প্রশিক্ষনার্থীকে কর্মসংস্থান এর সুযোগ করে দেয়া হবে।

বেকার নারী পুরুষ,প্রতিবন্ধী, ক্ষুদ্র জাতিগোষ্ঠীসহ সুবিধা বঞ্চিত অসচ্ছল দের কে প্রশিক্ষন প্রদান করে বেকারত্ব সমস্যা দুর করে দেশের উন্নয়নকে তরান্বিত করার লক্ষ্য এ প্রশিক্ষনের ব্যাবস্থা করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন,কারিগরি শিক্ষা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই কারিগরি শিক্ষার হার বৃদ্ধি করতে হবে।সরকার চাচ্ছে দেশের সকল শিক্ষার্থীরা কারিগরি শিক্ষায় শিক্ষিত হোক। কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে দেশ ও বিদেশে সম্নান জনক পেশায় অংশগ্রহন করে দেশের উন্নয়ন সাধন করে দেশের ভাবমর্যাদা বৃদ্ধি করা সম্ভব।

এ সময় আর ও উপস্থিত ছিলেন,গেষ্টট্রেইনার আইটি সাপোর্ট টেকনিশিয়ান,আলাউদ্দিন মাতব্বর।গেষ্টট্রেইনার গ্রাফিক্স ডিজাইন,রনি কুমার দে।লিড ট্রেইনার গ্রাফিক্স ডিজাইন,মাকসুদুর রহমান সরদার।গেষ্ট ট্রেইনার, বিলকিস বেগম ও আরিফুর রহমান প্রমুখ।