মঙ্গলবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, রাত ২:৫০
শিরোনাম :
পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

সাধারণ কয়েদির খাবারই বরাদ্দ ‘বলিউড বাদশা’ শাখরুখের ছেলের জন্য

অনলাইন ডেস্ক  আক্ষরিক অর্থেই সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন ‘বলিউড বাদশা’ শাখরুখের ছেলের আরিয়ান।

বিশ্বের অন্যতম ধনী অভিনেতার এ প্রাসাদোপম ‘মান্নত’-এ বেড়ে ওঠা, বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা।

কিন্তু রাজকীয় সেই ছবি বদলে গেল এক রাতেই। প্রমোদতরীর মাদক পার্টিতে যোগ দিয়েই শামিল থাকাই জীবনের মোড় ঘুরিয়ে দিল বলিউড বাদশার বড় ছেলের।

বিলাসবহুল বাড়ি থেকে সোজা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হাজত। আপাতত সেই রুদ্ধদ্বার কক্ষেই দিন কাটবে তার।

এনসিবি সূত্রে জানিয়েছে, তদন্তে সাহায্য করছেন শাহরুখপুত্র। সব প্রশ্নেরই উত্তর দিচ্ছেন, যা করেছেন, তার জন্য অনুশোচনাও প্রকাশ করেছেন।

‘তারকা-সন্তান’, তবু আর পাঁচজন অভিযুক্তের মতোই রাখা হয়েছে আরিয়ানকে। শাহরুখের ছেলে হিসেবে বিশেষ কোনো সুবিধা পাচ্ছেন না আরিয়ান।

এনসিবির মেসে তৈরি সাধারণ খাবার খাচ্ছেন বলিউডের ‘বাদশার’ পুত্র। বাড়ি থেকে খাবার আনাতে প্রয়োজন আদালতের বিশেষ অনুমতি। আপাতত তাই বাকি অভিযুক্তদের সঙ্গে সাদামাঠা খাবারই খাচ্ছেন আরিয়ান।

ইতোমধ্যে এনসিবিকে চার পাতার একটি বিবৃতি নিজের হাতে লিখে দিয়েছেন আরিয়ান। মঙ্গলবার তদন্তকারী সংস্থার আধিকারিকদের সঙ্গে নৈশ তল্লাশিতে বের হয়েছিলেন শাহরুখ-তনয়।

অন্যদিকে এই মাদককাণ্ডে জড়িত আবদুল কাদের শেখ, শ্রেয়াস নায়ার, মনিশ দারিয়া ও অভিন শাহুকে ১১ তারিখ পর্যন্ত এনসিবির হেফাজতে রাখা হবে। প্রমোদতরীর পার্টির আয়োজক সংস্থার আরও চারজনকেও গ্রেফতার করেছে এনসিবি।