বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:১৬
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

পর্যায়ক্রমে সব স্কুল শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্করিপোর্ট  পর্যায়ক্রমে দেশের সব স্কুল শিক্ষার্থীকে করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা হবে।’

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষামূলকভাবে জেলার দু’টি মাধ্যমিক বিদ্যালয়ের ১০০ জন (১২-১৭ বৎসর) শিক্ষার্থীকে টিকা প্রদান উদ্বোধনকালে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘পরীক্ষামূলকভাবে ১০০ জন ছাত্র-ছাত্রীকে টিকা দেওয়া হলো। পরবর্তী পর্যায়ক্রমে দেশের সব শিক্ষার্থীকে এই টিকার আওতায় আনা হবে। টিকা দিয়েই শেষ নয়, তার পরও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন-কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. জাকির হোসেন, স্বাস্থ্য সেবার মহাপরিচালক প্রফেসর ডা. এ বি এম খুরশীদ আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুননেছা, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, পুলিশ সুপার গোলাম আজাদ খান, কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. গৌতম রায়সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।