মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:০৮
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

কাশ্মিরে প্রচণ্ড গোলাগুলি, ভারতীয় সেনাসহ আহত ৪

অনলাইন ডেস্ক  টানা ১৪তম দিনে প্রবেশ করলো জম্মু ও কাশ্মিরের জঙ্গিবিরোধী অভিযান। রবিবার (২৪ অক্টোবর) পুঞ্চ জেলায় ভারি গোলাগুলির আওয়াজ পাওয়া গেছে। এখন পর্যন্ত একজন পাকিস্তানি জঙ্গি আহত হওয়ার কথা জানা গেছে।

একইসঙ্গে ভারতীয় সেনাবাহিনীর এক সৈনিক ও দুই পুলিশও আহত হয়েছে। এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, সকালে পুঞ্চ জেলার একটি জঙ্গলে সেনা ও পুলিশের যৌথ অনুসন্ধান দলকে সন্ত্রাসীরা গুলি করে।

ভাটা ডুরিয়ান এলাকার একটি জঙ্গি আস্তানায় অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে। এতে দুই পুলিশ, একজন সেনা জওয়ান এবং একজন পাকিস্তানি সন্ত্রাসী আহত হয়েছে।