মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:০৮
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

শাহরুখপুত্র আরিয়ানের মামলায় ১৮ কোটি রূপি ঘুষ লেনদেনের অভিযোগ

অনলাইন ডেস্ক  মাদককাণ্ডে গ্রেফতার হয়ে জেলে আছেন বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। এই কেসে এবার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো। মামলার এক সাক্ষী ১৮ কোটি রূপি ঘুষ লেনদেনের অভিযোগ তুলেছেন। এমনকি নারকোটিক ব্যুরোর এক কর্মকর্তা আট কোটি রূপি নিয়েছেন- এমন কথাও বলেছেন ওই সাক্ষী।

রবিবার (২৪ অক্টোবর) এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এক প্রাইভেট ইনভেস্টিগেটর কেপি গোসাবি, স্যাম ডিসুজা এবং নারকোটিক ব্যুরোর অফিসার সামির ওয়াংখেড়ের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ দিয়েছেন, গোসাবির বডিগার্ড ও মামলার সাক্ষী প্রভাকর শীল।

বলা হয়েছে, গোসাবি ও ডিসুজার মধ্যে ১৮ কোটি রূপির ডিল হয়েছে এটা শুনেছেন প্রভাকর। এরমধ্যে আট কোটি রূপি নাকি ওয়াংখেড়ে নেবেন। এমনকি গোসাবির কাছ থেকে টাকাগুলো নিয়ে ডিসুজাকে পৌঁছে দিয়েছেন শীল।