বুধবার, ৩০শে জুন, ২০২৬ ইং, রাত ১২:০৪
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বহুজাতিক কোম্পানির ওপর বসছে ১৫ শতাংশ বৈশ্বিক কর

অনলাইন ডেস্ক  বড় বহুজাতিক কোম্পানিগুলোর ওপর ন্যূনতম ১৫ শতাংশ বৈশ্বিক কর বসানোর সিদ্ধান্ত নিয়েছেন জি-২০ সম্মেলনের নেতারা। আগামীকাল সোমবার (১ নভেম্বর) এ সংক্রান্ত নিয়মকানুন তারা ঠিক করবেন। রবিবার (৩১ অক্টোবর) এসব জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইতালির রোমে চলছে অর্থনৈতিকভাবে বিশ্বের শীর্ষ ২০ দেশের সম্মেলন জি-২০। সম্মেলনে বৈশ্বিক করের সিদ্ধান্তকে ‘গেম চেঞ্জার’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, এই সম্মেলনে অংশ নেওয়া দেশগুলো পৃথিবীর ৮০ শতাংশ অর্থনীতির অধিকারী। তারা বৈশ্বিক ন্যূনতম করের প্রতি তাদের সমর্থন স্পষ্ট করেছেন।

বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সরকারগুলোর মধ্যে কয়েক দশকের কর প্রতিযোগিতার অবসান ঘটানো এই নিয়মের লক্ষ্য। একইসঙ্গে কম করের এখতিয়ারে অফিস স্থাপন করে কর এড়ানোর কৌশলও আর খাটাতে পারবে না বৈশ্বিক কোম্পানিগুলো।