বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:২৩
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

ফুলবাড়ী সরকারী কলেজ ছাত্রাবাস ধ্বসে পরায় ক্ষতিপুরন এর দাবীতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

আল মামুন,ফুলবাড়ী প্রতিনিধি:ফুলবাড়ী সরকারী কলেজ এর আয়োজনে ফুলবাড়ী পৌরসভার চলমান ড্রেন নির্মানে যথাযথ সতর্কতা অবলম্বন না করে দায়িত্বহীনতার কারণে কলেজ ছাত্রাবাস-২ পাকা রুম গুলো ভেঙ্গে যায়।

তারই প্রতিবাদে কলেজ অধ্যক্ষ নজমুল হক এর সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ক্ষতিগ্রস্ত ছাত্রাবাসের সামনে শিক্ষক ও শিক্ষার্থীগণ ঘন্টা ব্যাপী মানববন্ধন করে।

অধ্যক্ষ প্রফেসর মো.নজমুল হক বলেন, কর্মরত ইঞ্জিনিয়ার কে আমি বলি যে খনন কাজটি করানো হচ্ছে তা যদি আকাশের বৃষ্টি হয় তাহলে ভবনটি ধশে পরবে, আমি মেয়র ও প্যানেল মেয়ককে বলেছি কিন্ত তারা কোন উদ্দ্যেগ নেয়নি এবং প্রতিরোধ মুলক ব্যবস্থাও রাখেনি। আমি যেহেতু সরকারী চাকুরী করি এ ভবনটি একটি সরকারী স্থাপনা তা রক্ষার নির্মিতে আমি কলেজের অধ্যক্ষ হিসেবে উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানাব। যাতে ড্রেন এর কাজ দ্রুত সমাপ্ত করে এবং পুনরায় কলেজ ছাত্রাবাসটি নির্মান করানো হয় সে ব্যপারে পৌরসভাকেও চিঠি দিয়ে জানাবো।