বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:০৭
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের অবিশ্বাস্য জয়

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে অবিশ্বাস্য জয় পেয়েছে বাংলাদেশ।৯.৩ ওভারে ৬০ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে প্রায় হেরেই গিয়েছিল টাইগাররা। তবে সপ্তম উইকেট জুটিতে তাদের অনবদ্য ব্যাটিংয়ে ২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।

তিন উইকেটে জয় নিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা করে বাংলাদেশ।

এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ১৪৫ রানের টার্গেট তাড়া করতে নেমে দলীয় ৪.৩ ওভারে মাত্র ২৯ রানে লিটন দাস-সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে টাইগাররা।

এরপর ২৭ রানের ব্যবধানে ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদ। ছক্কা হাঁকাতে গিয়ে রায়ান বার্লের দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফেরেন সাব্বির রহমান রুম্মন। তার বিদায়ে ৯.৩ ওভারে ৬০ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ।

এর আগে শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ের সোয়া এক ঘণ্টা পর খেলা শুরু হয়। বিলম্বে খেলা শুরু হওয়ায় ২০ ওভারের পরিবর্তে খেলা নির্ধারিত হয় ১৮ ওভারে।