শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:২৪
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

বরিশালের সন্তান আল নাহিয়ান খান জয় হলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি

ডেক্সরিপোর্ট:ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ হারালেন শোভন-রাব্বানী। ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পাবেন সংগঠনটির কেন্দ্রীয় দুই নেতা।

শনিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হয়। ওই সভার পর এমন তথ্য জানা যায়।

দলটির সম্পাদকমণ্ডলীর একাধিক নেতা দাবি করেন, বর্তমান সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে সরিয়ে ভারপ্রাপ্ত হিসেবে কেন্দ্রীয় দুই নেতাকে শীর্ষ দুই দায়িত্ব দেয়া হয়েছে।

সেক্ষেত্রে সংগঠনের ১ নম্বর সহ-সভাপতি আল নাহিয়ান খান জয় ভারপ্রাপ্ত সভাপতি ও ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

আল-নাহিয়ান খান জয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব দেয়া হয়েছে। ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি জয় পূর্বের কমিটিতে সফলতার সাথে সিনিয়র সহ-সভাপতি দায়িত্ব পালন করেন। এর আগে আল-নাহিয়ান খান জয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি দায়িত্ব পালন করেছেন। এবং তিনি বাংলাদেশ ছাত্রলীগের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

বরিশাল জেলার বৃহত্তর আওয়ামী পরিবারের সকলের কাছে তিনি এখন বরিশালের চাঁদমুখ হিসেবে পরিচিত।

বাংলাদেশ ছাত্রলীগের নিবেদিত প্রাণ আল-নাহিয়ান খান জয় জন্ম বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায়।