শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:২৪
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

আফগানদের বিপক্ষে টাইগারদের জয়

স্পোর্টসডেস্ক: চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ষষ্ঠ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩৯ রান সংগ্রহ করে আফগানিস্তান।

সহজ টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে যায় বাংলাদেশ। মাত্র ১২ রান সংগ্রহ করতেই সাজঘরে ফেরেন দুই ওপেনার লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। আগের তিন ম্যাচে ১৯, ০ ও ৩৮ করা লিটন এদিন ফেরেন মাত্র ৪ রানে।

জিম্বাবুয়ের বিপক্ষে আগের ম্যাচে টি-টোয়েন্টিতে অভিষেকে ১১ রান করেছিলেন নাজমুল হোসেন শান্ত। শনিবার ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে মাত্র ৫ রানে ফেরেন ২১ বছর বয়সী এ ওপেনার।

দুই ওপেনারের বিদায়ের পর দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। তৃতীয় উইকেট জুটিতে তারা ৫৮ রান যোগ করেন। দলীয় ৭০ রানে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন মুশফিক। তার আগে ২৫ বলে ২৬ রান করেন জাতীয় দলের এ নির্ভরযোগ্য ব্যাটসম্যান।

মুশফিকের বিদায়ের পর থেকেই আসা-যাওয়ার মিছিলে অংশ নেন মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মন ও আফিফ হোসেনরা। ১৫.৫ ওভারে দলীয় ১০৪ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন।

শেষ দিকে জয়ের জন্য ২৫ বলে প্রয়োজন ছিল ৩৫ রান। আট নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা মোসাদ্দেক হোসেন সৈকতকে সঙ্গে নিয়ে ঠান্ডা মাথায় ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন সাকিব আল হাসান। দলের জয়ে ৪৫ বলে ৮টি চার ও এক ছক্কায় হার না মানা ৭০ রানের ইনিংস খেলেন সাকিব।