শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১২:০৪
শিরোনাম :
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি

ইরানে বিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

অনলাইন ডেস্ক  ইরানে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দেশটির দুই পাইলট নিহত হয়েছেন।

মঙ্গলবার ইরানের আনারাক শহরে এ ঘটনা ঘটে।

আল অ্যারাবিয়ার খবরে বলা হয়েছে— ইস্পাহান প্রদেশের ২০০ কিলোমিটার পূর্বে একটি এফ-৭ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।

ইস্পাহান প্রদেশের এক কর্মকর্তা ইরনা নিউজকে বলেন, বিমানটি গোলাবষর্ণ করার অনুশীলন করছিল। কিন্তু সকাল সাড়ে ৮টার দিকে এটি দুর্ঘটনায় পতিত হয়।

বিশেষজ্ঞদের মতে, ইরানের নিম্ন নিরাপত্তার রেকর্ড রয়েছে। দেশটিতে প্রায়ই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। ইরানের অধিকাংশ বিমান ১৯৭৯ সালের বিপ্লবের আগে কেনা এবং মেরামত যন্ত্রাংশের ঘাটতি রয়েছে। গত ফেব্রুয়ারিতে ইরানের একটি এফ-৫ বিমান একটি বিদ্যালয়ে আছড়ে পড়ে। এতে দুই পাইলট ও ঘটনাস্থলের এক ব্যক্তি নিহত হন।