মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১০:০৪
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

বরিশালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট

ডেক্সরিপোর্ট:বরিশালে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট খেলা অনুষ্ঠিত হচ্ছে। খেলা শুরু হবে ২৬ অক্টোবর চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। ৪দিনের টেস্টে অংশ নেবে শ্রীলংকা বনাম বাংলাদেশ অনুর্ধ-১৯দল। বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে চলছে প্রস্তুতিপর্ব।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আলমগীর হোসেন আলো জানান, আইসিসি’র সহায়তায় এ খেলা বরিশাল স্টেডিয়ামে ২৬ অক্টোবর শুরু হলেও বাংলাদেশ ও শ্রীলংকা দল আসবে ২৩ অক্টোবর। তিনদিন তারা অনুশীলন করবে। রাত-দিন স্টেডিয়াম সংস্কারের কাজ অব্যাহত রয়েছে। খেলোয়াড়দের থাকার জন্য হোটেল গ্র্যান্ডপার্ক নির্ধারণ করা হয়েছে।

তিনি আরো জানান, বিসিসির উদ্যোগে বরিশাল স্টেডিয়ামে ১০টি এসি বসানো হবে। কার্পেট দিয়ে সাজানো হবে ড্রেসিং রুম। ডাইনিংয়ের কক্ষে ৬০টি উন্নতমানের চেয়ার বসানো হবে। আন্তর্জাতিক খেলায় যেসব সুযোগ সুবিধা খেলোয়াড়দের দেয়া হয় এখানে তার সবকিছু থাকবে। ৩০ অক্টোবর এ দল দুটি খুলনায় যাবে। সেখানের স্টেডিয়ামেও খেলা হবে।

অনুর্ধ-১৯ বাংলাদেশের দলটি চলতি বছর এশিয়ান ক্রিকেট কাপে রানার্সআপ হয় এবং চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। খেলায় বাংলাদেশের অগ্রগতির কারনেই শ্রীলংকার সাথে খেলাটি বরিশাল ও খুলনায় অনুষ্ঠিত হওয়ার সুযোগ পায়। বরিশালে বাংলাদেশ-শ্রীলংকার খেলার খবর জানতে পেরে বরিশালের ক্রীড়াঙ্গনে আনন্দের বন্যা বইছে।

আর এজন্য বিসিসির পরিচালক আলমগীর হোসেন আলোর বিশেষ উদ্যোগের কারনেই বরিশাল স্টেডিয়ামে খেলাটি গড়াতে যাচ্ছে বলে এখানের ক্রিকেট খেলোয়াড়দের মন্তব্যে প্রকাশ করা হচ্ছে। বরিশাল স্টেডিয়ামে টেষ্ট ম্যাচটি দেখতে কোনো টিকেটের প্রয়োজন হবেনা বলেও জানানো হয়েছে।