রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:১৩
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

যুক্তরাষ্ট্রের চাপে হামাস নেতাদের কাতার ছাড়ার নির্দেশ

অনলাইন ডেস্ক ।। যুক্তরাষ্ট্রের ‘চাপে’ কাতার এক সপ্তাহ আগে হামাসকে বলে দিয়েছে, দোহায় তাদের কূটনৈতিক অফিস বন্ধ করতে হবে। এমনই খবর আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।

রিপোর্ট বলছে, মার্কিন কর্মকর্তারা প্রায় দুই সপ্তাহ আগে কাতারকে বলেছিল, তাদের রাজধানীতে হামাসকে আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে।

সূত্রের বরাতে সিএনএন বলছে, এতে কাতার রাজি হয় এবং প্রায় এক সপ্তাহ আগে হামাসকে দেশ ছাড়ার নোটিশও দেয়।

সিরিয়ার গৃহযুদ্ধের মধ্যে দামেস্ক থেকে হামাসের সদর দপ্তর সরিয়ে নেওয়ার পর ২০১২ সাল থেকে সংগঠনটির কর্মকর্তাদের আশ্রয় দিয়ে আসছে কাতার।

বাইডেন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সিএনএনকে বলেছেন, হামাস একটি সন্ত্রাসী গোষ্ঠী, যারা আমেরিকানদের হত্যা করেছে এবং আমেরিকানদের জিম্মি করে রেখেছে। জিম্মিদের মুক্তির প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করার পর এর নেতাদের আর কোনো আমেরিকান অংশীদারের রাজধানীতে স্বাগত জানানো উচিত নয়।

এদিকে হামাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, দোহা থেকে হামাস কর্মকর্তাদের বহিষ্কারে কাতারের সম্মত হওয়ার খবর ‘ভিত্তিহীন’ এবং এটি একটি ‘চাপ প্রয়োগের কৌশল’।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অনুরোধে কাতার হামাসকে দোহা থেকে বিতাড়িত করতে রাজি হয়েছে বলে ইসরাইলি গণমাধ্যমে যা প্রকাশিত হয়েছে, তার কোনো ভিত্তি নেই। এটি নিছক চাপ প্রয়োগের কৌশল।

ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি নিশ্চিত করার চেষ্টায় গত এক বছর ধরে কাতার একটি বড় খেলোয়াড় ছিল। কারণ হামাসের সিনিয়র সদস্যরা দোহায়। এ কারণে কাতারের রাজধানীতে এসব ইস্যুতে বড় ধরনের আলোচনা হয়েছে।