বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৫৪
শিরোনাম :
ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

এক সপ্তাহে সৌদি আরবে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক ।। এক সপ্তাহে সৌদি আরবজুড়ে ২০ হাজারেরও বেশি অবৈধভাবে বসবাস করা প্রবাসী ও সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় সময় শনিবার (৯ নভেম্বর) এ তথ্য জানিয়েছে। গত ৩১ অক্টোবর থেকে ৬ নভেম্বরের মধ্যে বিভিন্ন সরকারি সংস্থা মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

মন্ত্রণালয় জানিয়েছে, এদের মধ্যে আবাসিক আইন লঙ্ঘনের জন্য ১১,৫২৩ জন, সীমান্ত সুরক্ষা লঙ্ঘনের জন্য ৫,৭১১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের জন্য ৩,৫৪৪ জনকে ধরা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১,৫৬৯ জনকে ধরা হয়, যাদের মধ্যে ২৪ শতাংশ ইয়েমেনি নাগরিক, ৭৩ শতাংশ ইথিওপিয়ান এবং বাকিরা অন্যান্য দেশ থেকে এসেছেন। এছাড়া অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টাকালে ৬৩ জনকে ধরা হয়। অবৈধ বাসিন্দাদের পরিবহন, আশ্রয় বা নিয়োগের সঙ্গে জড়িত থাকার জন্য গ্রেপ্তার করা হয় ১৫ জনকে।

সৌদি মন্ত্রণালয় জানিয়েছে, ১২ হাজার ১৩৮ জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং ৩ হাজার ১২৮ জনের ভ্রমণ সংরক্ষণ সম্পন্ন করা প্রক্রিয়াধীন রয়েছে। এ পর্যন্ত ৯ হাজার ২৫৪ জন আইন অমান্যকারীকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে।

মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে, যারা অবৈধ বাসিন্দাদের পরিবহন, আশ্রয় বা অন্যান্য সহায়তা প্রদান করে বলে প্রমাণিত হবে- তারা ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে।