রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:১১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

দমকল বাহিনীর কাছে তিনটি অগ্নি নিরোধক ফায়ার কুশন হস্তান্তর প্রধানমন্ত্রীর

রিপোর্ট  অনলাইন ডেস্ক:অগ্নি দুর্ঘটনার সময় উদ্ধারকাজে ব্যবহারের জন্য জার্মানীর তৈরী অত্যাধুনিক তিনটি অগ্নি নিরোধক জাম্বু কুশন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কাছে হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার সকালে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে (পিএমও) অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো.সাজ্জাদ হোসেনের হাতে এগুলো তুলে দেন। বাসস

এই অগ্নি নিরোধক কুশনগুলো ফাইবারগ্লাস দ্বারা তৈরী এবং এক মিনিটে এগুলো ব্যবহার উপযোগী করা যায়। প্রতিটি কুশনের মূল্য পড়েছে ৫০ লাখ টাকা। প্রতিটির ওজন ৮০ কেজি। এই কুশনগুলো বিদ্যুৎ অপরিবাহী এবং কম্পন এবং শোষণ ছড়িয়ে পড়া ছাড়াই যেকোন বিপজ্জনক পণ্য পরিবহনে সক্ষম।

অগ্নি দুর্ঘটনা মোকাবেলা করতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের যেসব সমস্যার মুখোমুখি হতে হয় সেগুলো অনুষ্ঠানে তুলে ধরেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো.শহীদুজ্জামান। তার বক্তব্য শোনার পর প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘সারা বিশ্বেই অগ্নি দুর্ঘটনা ঘটলে সে স্থানগুলোকে হলুদ টেপ দিয়ে ঘিরে রাখা হয়। প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশেও এ উদ্যোগ নেওয়া যেতে পারে।’

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক মো. সাজ্জাদ হোসাইন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অর্থ ও প্রশাসন) মো. হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।