বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:০৬
শিরোনাম :
ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

প্রথমবার জবিতে প্রাক-বড়দিনের আয়োজন

রিপোর্ট  মিজানুর রহমান, জবি প্রতিনিধিঃযিশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে(জবি) প্রাক-বড়দিনের আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ তারিখ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সম্মেলন কক্ষে বিকেল ৩ টায় অনুষ্ঠানটি পালন করা হবে ।

এবারই প্রথম এই ধর্মীয় অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ে পালন করা হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান । জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামানের সভাপতিত্বে এবং খ্রিস্টান ধর্মালম্বী শিক্ষকদের দিকনির্দেশনা ও শিক্ষার্থীদের সহযোগীতায় প্রথমবারের মত প্রাক-বড়দিন পালন করা হচ্ছে।

প্রাক-বড়দিনকেে নিয়ে আইন অনুষদের ডিন খ্রিষ্টিন রিচার্ডসন বলেন, এবারেই প্রথম যিশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে প্রাক-বড়দিন পালন করা হচ্ছে । সকল শিক্ষার্থীদের পরীক্ষা চলার কারনে আয়োজন করাটা একটু কঠিন হয়ে গেছে। আগামীতে বড় পরিসরে করার চেষ্টা করবো।

উল্লেখ্য, প্রতিবছর ২৫ ডিসেম্বর যিশু খ্রিষ্টের জন্মদিন বা বড়দিন হিসেবে পালন করা । এরই ধারাবাহিকতায় পূর্বপ্রস্তুতি হিসেব বড় দিনের আগে প্রাক-বড়দিন হিসেবে একটি অনুষ্ঠান করা করা হয়।