সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:২৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

জবিতে প্রথমবার প্রাক-বড়দিন পালন

রিপোর্ট  মিজানুর রহমান,জবি প্রতিনিধিঃজগন্নাখ বিশ্ববিদ্যালয়ের (জবি) অধ্যায়নরত খ্রিষ্টান শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে যিশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে প্রাক-বড়দিন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) উপাচার্যর সভা কক্ষে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। এবারই প্রথম এই ধর্মীয় অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ে পালন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এবং উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান। খ্রিস্টান ধর্মালম্বী শিক্ষকদের দিকনির্দেশনা ও শিক্ষার্থীদের সহযোগীতায় প্রথমবারের মত প্রাক-বড়দিন পালন করা হয় ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, আজকের এই প্রোগ্রাম ব্যাতিক্রমধর্মী। বাঙালীর ঐতিহ্যের সাথে ধর্মীয় সংস্কৃতি মিলে আছে। প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধা থাকা উচিত। তিনি আরো বলেন, প্রত্যেক ধর্মে ঘোর মৌলবাদি মানুষ আছে। এরা সমাজের জন্য হুমকির৷ সারাবিশ্বে মৌলবাদীদের কারনে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। এদের থেকে দুরে থাকতে হবে। এদের থেকে আমাদের সচেতন হতে হবে।

এসময় তিনি আগামী বছর প্রাক-বড়দিনকে বিশ্ববিদ্যালয়ে বড় পরিসরে আয়োজন করার জন্য সংশ্লিষ্ট দফতরকে নির্দেশনা দেন।

বিশেষ অতিথির বক্তব্যে নবনিযুক্ত ট্রেজারার ড. কামালউদ্দিন আহমেদ বলে, যীশু এই পৃথিবীতে মানবজাতির কাছে শান্তির বার্তা বয়ে নিয়ে এসেছিলেন৷ তিনি অনেক মঙ্গলজনক কাজ করেছেন, যা খৃষ্টান ধর্মকে প্রসারিত করতে সাহায্য করেছে। এসময় তিনি সবাইকে যিশুর আজ্ঞা পালন করার জন্য আহ্বান করেন।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন কাজী সাইফুদ্দীন, আইন অনুষদের ডিন খ্রিষ্টিন রিচার্ডসন, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস, নাট্যকলা অনুষদের প্রভাষক ক্যাথরিন পিউরিফিকেশন। এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও সাধারন শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে যীশু খৃষ্টের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় । এসময় শিক্ষার্থীরা বাসা থেকে বানিয়ে নিয়ে আসা বিভিন্ন ধরনের পিঠা খাবারের আয়োজন করেন ।

উল্লেখ্য, প্রতিবছর ২৫ ডিসেম্বর যিশু খ্রিষ্টের জন্মদিন বা বড়দিন হিসেবে পালন করা । এরই ধারাবাহিকতায় পূর্বপ্রস্তুতি হিসেবে বড় দিনের আগে প্রাক-বড়দিন হিসেবে একটি অনুষ্ঠান করা করা হয়