শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:০৪
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

আমরা জাপান ও কোরীয় লোকদের কাছ থেকে শিক্ষা নিয়েছি : মাহাথির

ডেক্সরিপোর্ট: তিন দিনের সফরে পাকিস্তানে অবস্থান করা মাহাথির মোহাম্মদ শুক্রবার ইসলামাবাদের এক বিনিয়োগ সম্মেলনে বলেন, আমরা জাপান ও কোরীয় লোকদের কাছ থেকে শিক্ষা নিয়েছি এবং সেভাবেই কাজ চালিয়ে যাচ্ছি।-খবর নিউজ ইন্টারন্যাশনালের।

তিনি বলেন, আমরা দুর্নীতির বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন। যেমনটি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন- আমাদের দেশগুলো দরিদ্র না, কিন্তু দুর্নীতি আমাদের গরিব বানিয়ে দেয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় মাহাথির ইসলামাবাদে পৌঁছালে তাকে লাল গালিচা শুভেচ্ছা জানানো হয়েছে। নুর খান বিমান ঘাঁটিতে তাকে উষ্ণ আভ্যর্থনা জানিয়েছেন ইমরান খান। এসময় তাকে গার্ড অব অনার দেয়া হয়।

শনিবার পাকিস্তান দিবস প্যারেডের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাহাথির মোহাম্মদ। দেশটির শীর্ষ ব্যবসায়ীসহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও তার সফরসঙ্গী হয়েছেন।