বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:০৩
শিরোনাম :
এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন

কো-চেয়ারম্যান পদ হারালেন জি এম কাদের

ডেক্সরিপোর্ট: জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ দলের কো–চেয়ারম্যানের পদ থেকে জি এম কাদেরকে অব্যাহতি দিয়েছেন।শুক্রবার রাতে  নেতা–কর্মীদের এ সিদ্ধান্তের কথা জানান এরশাদ।

জি এম কাদেরকে কো-চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতির কথা জানিয়ে এরশাদের সই করা ‘সাংগঠনিক নির্দেশের’ অনুলিপি দলের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের কাছেও পাঠানো হয়। এতে বলা হয়, ‘আমি (এরশাদ) ইতোপূর্বে ঘোষণা দিয়েছিলাম যে আমার অবর্তমানে পার্টির কো–চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পার্টির পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করবেন এবং আমি এটাও আশা প্রকাশ করেছিলাম যে পার্টির পরবর্তী জাতীয় কাউন্সিল তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করব। কিন্তু পার্টির বর্তমান সার্বিক অবস্থার বিবেচনায় আমার ইতোপূর্বেকার সেই ঘোষণা প্রত্যাহার করে নিলাম।’

সাংগঠনিক নির্দেশে’ এরশাদ আরও উল্লেখ করেন, জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছে এবং পার্টির মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে।

তবে জি এম কাদের দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ প্রেসিডিয়ামের সদস্য পদে বহাল থাকবেন। কিন্তু তিনি জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতার পদে বহাল থাকতে পারবেন কি না, তা জাতীয় পার্টির সংসদীয় দল নির্ধারণ করবে বলে সাংগঠনিক নির্দেশে উল্লেখ রয়েছে।